প্রিয় মা তোমাকে ছাড়া কাঠানো হাজার রাতের ছেয়ে উত্তম একটি রজনী !লাইলাতুল বারায়াত
আমি মধ্যবিত্ত পরিবারের চার ভাইবোনের মধ্যে আমি সবার ছোট । আর ছোট হওয়াতে সবাই বাবা মা ভাই বোন সবাই একটু বেশিই আদর যত্ন করে আমাকে ।বিশেষ করে আমার মা -তিনিতো আমারে অনেক ভালবাসেন । আমিও আমার মাকে ছাড়া এক মুহূর্তে ও ভালো লাগেনা ।
এখন আমার বয়স প্রায় ১৯ বছর এখনো অনেক সময়ই আমার আম্মু আমার মুখে খাবার তুলে দেন । এমন অনেক কিছুই আছে যে মা নিজে না খাইয়া আমারে আদর করে খাওয়ান
। আর আমার মায়ের হাতের রান্না খুব অসাধারন ।
# আজ ঢাকাতে থাকি একটি চাকরি সূত্রে প্রায় দেড় মাস হবে । একাই থাকি । আর পরিবারের সাথে মা গ্রামের মধ্যেই থাকেন । কিন্তু সব ক্ষেত্রেই মাকে খুব মনে পরে ।
# গতকাল গেল লাইলাতুল বারাত তথা হাজার রাতের ছেয়ে উত্তম একটি রজনী । ভাগ্য রজনী । আমার জীবনের প্রথম কোনো গুরুত্বপূর্ণ দিনে বা রাতে বাড়ির বাইরে এই প্রথম । নিজেকে খুব একা একা লাগে । বাড়িতে থাকলে হয়তো তা লাগতো না ,
শবে বরাতের রাতে এশার নামাজ আদায় করতে একা একা নামাজে যাই রাস্তাতে মনে হল মা হয়তো বাড়িতে থাকলে খুব আদর করেই না এই পবিত্র রজনীতে মসজিদে পাঠাতেন । খুব মিস করছি প্রিয় মা তোমাকে ।
এশার নামাজের পর এই শবে বরাতের পবিত্র রজনীতে কান্নাতে ভেঙে পড়ি সবার সাথে । মায়ের জন্য পরিবারের সদস্যদের সবার জন্য এবং বিশ্বের সকল মুসলিমদের জন্য পার্থনা করি ।
আল্লাহ্ যেন আমার মাকে বাবাকে এবং আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দারাজ করেন সেই কামনা করছি ।